৪৮ দলের বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে। শেষ ষোলোর লড়াই শেষে নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। এখান থেকেই শুরু হবে শিরোপা জয়ের আরও কঠিন পরীক্ষা।

শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে মরক্কো ৩-০ গোলে কানাডাকে, ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে, ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে, স্পেন ১-০ গোলে পর্তুগালকে, বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

সবশেষ ম্যাচে গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড। ফলে আর্জেন্টিনার প্রতিপক্ষও চূড়ান্ত হয়।

চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুলাই। যুক্তরাষ্ট্রের বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম।

১১ জুলাই মায়ামিতে হবে নরওয়ে ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই। আর ১২ জুলাই কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।