ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন