ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিন, উভয় রাষ্ট্রের রাজধানী হিসেবে জেরুজালেমকে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে গুতেরেস এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন, গণতান্ত্রিক, ভৌগোলিকভাবে সংযুক্ত, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্তগুলো ‘পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে’।
গুতেরেসের মতে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, নতুন বসতি স্থাপন এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিধ্বস্ত গাজা ও পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের হামলাও সংকট বাড়াচ্ছে।
তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে।

মন্তব্য করুন