ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস

অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঢাকার জলাবদ্ধতা : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
অপরিকল্পিত উন্নয়নের কারণেই ঢাকার জলাবদ্ধতা : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

রাজধানী ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়ন, অকার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং অর্থের অপচয়ের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অতীতে ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বর্তমান সরকার সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর সমাধানে কাজ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাজধানীতে যা ঘটেছে তা বন্যা নয়, বরং জলাবদ্ধতা। অল্প সময়ের জন্যও ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে থাকলে লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়।

এইচএসসি পরীক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও বক্তব্য শিক্ষা মন্ত্রণালয় দেবে। তবে যেসব এলাকায় বন্যা পরিস্থিতি গুরুতর, সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য এলাকাগুলোতে পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ঘটনার ব্যাপক প্রচারের কারণে সংকট বাস্তবের তুলনায় বড় বলে মনে হতে পারে। সরকার আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিতের বিষয়টি বিবেচনা করা হবে।

ব্রিফিংয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য থাকাকালে এ ধরনের অসংখ্য অভিযোগ তার কাছে এসেছে। অনেক আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠানের ভুলের কারণে এনআইডিতে ভুল তথ্য থাকলে তা সংশোধনের জন্য নাগরিকের কাছ থেকে ফি নেওয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ভুল যদি সরকারের হয়, তবে সেই দায়ও সরকারেরই নেওয়া উচিত।

তিনি বলেন, ফি বা জরিমানার বিধান সাধারণত নাগরিকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা নিশ্চিত করার জন্য রাখা হয়। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ভুলের ক্ষেত্রে বিষয়টি নতুন করে পর্যালোচনার সুযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

এক সাংবাদিক এনআইডিতে জন্মস্থান ভুল থাকার একটি উদাহরণ তুলে ধরলে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের বাস্তব সমস্যা তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতার কাজ। তিনি আশ্বাস দিয়ে বলেন, নাগরিকদের হয়রানি কমাতে এবং এনআইডি-সংক্রান্ত সেবা দ্রুত ও সহজ করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031