ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারের বেশি

ছবি: -সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৭৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৬০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930