ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
সাবেক এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ জনের মৃত্যু দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড

তামিম-সাইফের ফিফটিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
তামিম-সাইফের ফিফটিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে ৩৪ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।

শুক্রবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দারুণ ভিত্তি গড়ে দেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তামিম ৪৪ বলে ৫৮ এবং সাইফ ৪৫ বলে ৫৫ রান করেন। দুজনই ইনিংসে একটি করে জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন।

দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত আউট হলেও শেষদিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন ১০ বলে অপরাজিত ৩১ রান করেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট প্রথম বলেই চার মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সও দ্রুত বিদায় নেন।

অধিনায়ক সিকান্দার রাজা ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন। পরে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তা যথেষ্ট হয়নি।

১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩৪ রানের জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। এখন সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031