ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
বাজারের নাম নিয়ে ৬ ঘণ্টার সংঘর্ষে নিহত ১, বন্ধ ট্রেন চলাচল ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন উদ্বেগ পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
সাভারে মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

ছবি: -সংগৃহীত

সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীদের সহায়তায় দগ্ধ দম্পতিকে উদ্ধার করে রাত ২টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কায়সার (২৮) ও তার স্ত্রী রুবি বেগম (২৪)। তারা দুজনই পোশাক কারখানার কর্মী এবং সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

কায়সারের বাবা মো. সীমান শেখ জানান, রাতে ঘরে মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়লে দম্পতি গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবি বেগমের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031