ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে, তিন দিনে উন্নতির আশা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ৮ মার্কিন ঘাঁটিতে হামলায় ২০০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার-তিরস্কারের নীতি অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
সাভারে মশার কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

ছবি: -সংগৃহীত

সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় ঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীদের সহায়তায় দগ্ধ দম্পতিকে উদ্ধার করে রাত ২টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কায়সার (২৮) ও তার স্ত্রী রুবি বেগম (২৪)। তারা দুজনই পোশাক কারখানার কর্মী এবং সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

কায়সারের বাবা মো. সীমান শেখ জানান, রাতে ঘরে মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়লে দম্পতি গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবি বেগমের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031