ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে

ছবি: -সংগৃহীত

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ধারা দুপুর পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতাও প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031