ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা

ছবি: -সংগৃহীত

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কাঁচা মরিচের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি অব্যাহত থাকায় একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, সোমবার ৪টি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি এবং মঙ্গলবার ১১টি ট্রাকে ৬৫ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হয়েছে। বন্দরে প্রতি কেজি মরিচ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আমদানির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সোমবার যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ টাকায় বিক্রি হয়েছিল, মঙ্গলবার তা নেমে এসেছে ১৫০ টাকায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031