ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ছবি: -সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে কোনো নদীবন্দরেই সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031