ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি ইমাম-মুয়াজ্জিনসহ আড়াই লাখের বেশি ধর্মীয় কর্মী পাচ্ছেন মাসিক সম্মানি জনগণের অংশগ্রহণেই সফল হয়েছিল জুলাই আন্দোলন : প্রধানমন্ত্রী

ভেনিসের পর টরন্টো উৎসবেও বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
ভেনিসের পর টরন্টো উৎসবেও বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবের খবর। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হওয়ার পর এবার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এর ৫১তম আসরেও জায়গা করে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক ট্রমাকে ঘিরে। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। এছাড়া ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে।

এবারের টরন্টো উৎসবে ক্যানস ও ভেনিস চলচ্চিত্র উৎসবের একাধিক পুরস্কারজয়ী ও আলোচিত চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর।

বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের নতুন সংযোজন হিসেবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর এই অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031