ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ছবি: -সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জন প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়া অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটে। ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। একই দিনে ক্রিমিয়ায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং বেলগোরোদে ৪ জন নিহত ও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী ও তার ৮ বছর বয়সী ছেলে রয়েছেন। হামলায় পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ছাড়া সোমবার রাতে ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা বসতি দখল করেছে।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে বেসামরিক হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031