ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

সমর্থন আদায়ে ব্ল্যাকমেইলের অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
সমর্থন আদায়ে ব্ল্যাকমেইলের অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

ছবি: -সংগৃহীত

জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থন আদায়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযোগ করেছেন সংস্থাটির প্রধান আলি বিন হুসেইন।

জর্ডানের দাবি, দেশটির ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস দেওয়া হলেও সেটি ইনফান্তিনোকে সমর্থনের শর্তে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ চলাকালে ফিফা দীর্ঘ সময় তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে অস্বীকৃতি জানায় বলেও অভিযোগ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলি বিন হুসেইন লেখেন, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে সহায়তা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা এটিকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছেন এবং এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না। তিনি আরও বলেন, জর্ডান আগে যেমন ইনফান্তিনোকে সমর্থন করেনি, এখনও করবে না।

জর্ডানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে অনেক সমর্থক যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও টিকিটের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের আরব কাপে অংশ নেওয়ার অর্থ এবং ফাইনালে ওঠার প্রাপ্য পুরস্কারের অর্থও এখনো পরিশোধ করা হয়নি।

এ ছাড়া বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনকে উল্লেখযোগ্য কর ব্যয় বহন করতে হয়েছে, যেখানে কানাডা ও মেক্সিকোতে অবস্থান করা দলগুলোর ক্ষেত্রে এমন ব্যয় হয়নি বলেও দাবি করা হয়েছে।

এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে ৪ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন ইনফান্তিনো। তবে তীব্র সমালোচনা এবং উয়েফার ৫৫ সদস্য দেশের বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031