ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন সার্জিও গোর নিরাপত্তা আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তান বিক্রি করেছেন বাবা! হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর আশ্বাস বিমানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে যোগ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে লর্ডসে সিরিজ জিতল ইংল্যান্ড হরমুজে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুমকি আইআরজিসির

সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় আসছে বিগ বস বাংলা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় আসছে বিগ বস বাংলা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। তিনি সঞ্চালনা করবেন বহুল আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’।

অনুষ্ঠানের টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। কবে থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে এবং কারা প্রতিযোগী হিসেবে অংশ নেবেন—এ নিয়ে চলছে জোর আলোচনা। যদিও আয়োজক চ্যানেলের পক্ষ থেকে এখনো প্রতিযোগীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

টিজারে সৌরভ গাঙ্গুলিকে বলতে শোনা যায়, একসময় বাঙালিকে বিশ্ব চিনত নির্ভীক ও লড়াকু জাতি হিসেবে। প্রতিযোগিতা মানুষকে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে। এবার নতুন প্রজন্মের বাঙালির সেই লড়াই হবে ‘বিগ বস বাংলা’র মঞ্চে।

তিনি আরও বলেন, দুর্গে প্রবেশ করাই কঠিন, সেখানে টিকে থাকা আরও কঠিন। আর বিজয়ী হওয়া কতটা কঠিন, তা জানতে দেখতে হবে এবারের ‘বিগ বস বাংলা’।

এদিকে শুধু বাংলা সংস্করণই নয়, ‘বিগ বস’-এর হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড় সংস্করণ নিয়েও চলছে প্রস্তুতি। হিন্দি সিজন ২০-এর টিজার প্রকাশের পর নতুন চমক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে শাহরুখ খানের সম্ভাব্য উপস্থিতি নিয়ে জল্পনা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অন্য ভাষার সংস্করণগুলোতে যথাক্রমে সালমান খান, বিজয় সেতুপতি, নাগার্জুনা ও মোহনলাল সঞ্চালকের দায়িত্ব পালন করবেন।