ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

মালাইকার হাতে জ্যান্ত সাপ, শুটিংয়ের দৃশ্য ভাইরাল

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
মালাইকার হাতে জ্যান্ত সাপ, শুটিংয়ের দৃশ্য ভাইরাল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী শুটিংয়ের এক সাহসী অভিজ্ঞতা দিয়ে চমকে দিয়েছেন ভক্তদের। নাটকের একটি দৃশ্যে খালি হাতে জ্যান্ত সাপ ধরার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার প্রকাশিত হয়েছে মালাইকা অভিনীত নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

নাটকটি মুক্তির পর মালাইকা শুটিং সেটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, আউটডোর শুটিংয়ে একটি বড় গাছের নিচে তিনি হাতে একটি জীবন্ত সাপ ধরে আছেন। ভয় না পেয়ে হাসিমুখে সাপটি তুলে ধরেন তিনি, পরে সেটিকে ছেড়ে দেন।

ভিডিওটির ক্যাপশনে মালাইকা লেখেন, ‘জীবনে প্রথমবারের মতো সাপ ধরেছি।’ তার এই অভিজ্ঞতা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

শুটিংয়ের ঘটনা জানিয়ে মালাইকা বলেন, পরিচালক মাসরিকুল আলম তাকে সাপ ধরতে বলেছিলেন। প্রথমে রাজি হলেও সাপটি হাতে নেওয়ার সময় কিছুটা দ্বিধায় পড়েছিলেন। পরে সাহস করে ধরেন, তবে সাপটি যখন তার দিকে উঠে আসছিল তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠেন।

‘আমার রাজ্যে তুমি’ নাটকে মালাইকার চরিত্রের নাম ‘সাদিয়া জাহান বৃষ্টি’। অভিনেত্রী জানান, এটি শুধু প্রেমের গল্প নয়; এতে আবেগ ও গভীরতার ভিন্ন মাত্রা রয়েছে। নতুন কাজ নিয়ে দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031