ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, তথ্যের অভাবে অলস পড়ে প্রণোদনার অর্থ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য, তথ্যের অভাবে অলস পড়ে প্রণোদনার অর্থ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে পর্যাপ্ত প্রচারণা ও সঠিক তথ্যের অভাবে অনেক প্রকৃত উদ্যোক্তা এসব সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন না। ফলে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের বিপুল পরিমাণ অর্থ অলস পড়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, বর্তমানে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩১টি রিফাইন্যান্স ও প্রি-ফাইন্যান্স প্যাকেজ চালু রয়েছে। এসব প্যাকেজ শুধু ঋণ সহায়তা নয়, দেশের অর্থনীতি পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির একটি সমন্বিত উদ্যোগ।

গভর্নর জানান, ৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের মাধ্যমে ‘এক গ্রাম এক পণ্য’ নীতির আওতায় চট্টগ্রামের উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্প উৎপাদন ও রপ্তানি আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও ব্যাংকারদের এসব প্রণোদনা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক, শিল্পপতি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর। তিনি বলেন, প্রচলিত মর্টগেজভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা খেলাপি ঋণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই বন্ধকি সম্পত্তিনির্ভর ঋণ ব্যবস্থার পরিবর্তে ক্যাশ ফ্লোভিত্তিক ঋণ বিতরণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রণোদনা প্যাকেজের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকা এবং তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031