ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

৮ মাসের গর্ভাবস্থাতেও শুটিং করছেন দীপিকা!

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
৮ মাসের গর্ভাবস্থাতেও শুটিং করছেন দীপিকা!

ছবি: -সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিং চালিয়ে যাচ্ছেন। শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে দিন-রাত কাজের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।

কয়েক দিন আগে নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার শর্ত দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও আলোচিত ‘কল্কি ২’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দেওয়ার খবর নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা হয়। তাকে ঘিরে পেশাদারিত্ব নিয়েও নানা প্রশ্ন ওঠে। তবে বর্তমানে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

দীপিকা ও রণবীর কাপুরের দ্বিতীয় সন্তান আগামী অক্টোবর মাসে পৃথিবীতে আসার কথা রয়েছে। প্রথম সন্তানের সময় আগাম মাতৃত্বকালীন বিরতি নিলেও এবার শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার কাজ শেষ করে দীপিকা এখন পরিচালক অ্যাটলির বড় বাজেটের সিনেমা ‘রাকা’র শুটিং করছেন। সিনেমাটির আউটডোর অংশের কাজ সন্তান জন্মের আগে শেষ করতে চুক্তি অনুযায়ী দ্রুত শুটিং করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও দীপিকা রাতের শিফটে শুটিং করছেন। এমনকি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি। সেটে তার এমন কর্মতৎপরতা অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।

তবে শুটিংয়ের পাশাপাশি দেড় বছরের মেয়েকেও সময় দিতে হচ্ছে দীপিকাকে। চলতি মাসেই ‘রাকা’র শুটিং শেষ করে তিনি চূড়ান্ত মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

গর্ভাবস্থার শেষ সময়ে এভাবে দীর্ঘ সময় ও অ্যাকশন দৃশ্যে কাজ করায় অবশ্য অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্তরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031