ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার

ইউটিউব থেকে আয় করতে নতুনদের জন্য কঠিন হচ্ছে শর্ত

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ইউটিউব থেকে আয় করতে নতুনদের জন্য কঠিন হচ্ছে শর্ত

ছবি: -সংগৃহীত

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের জন্য নতুন নির্মাতাদের আরও বেশি দর্শকসংখ্যা বা ওয়াচটাইম অর্জন করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করার পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি।

নতুন নিয়মে বিজ্ঞাপন থেকে আয় করতে গত এক বছরে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ থাকতে হবে। পাশাপাশি অন্তত ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত বহাল থাকবে। বর্তমানে ওয়াচটাইমের শর্ত ৪ হাজার ঘণ্টা এবং শর্টস ভিউ ১ কোটি।

শর্টস নির্মাতাদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। প্রতি মাসে শর্টস থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় পেতে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় বন্ধ থাকবে, তবে চ্যানেলের মনিটাইজেশন চালু থাকবে। পরে ভিউ সীমায় ফিরলে আয় আবার চালু হবে।

তবে ৫০০ সাবস্ক্রাইবার, ৯০ দিনে তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে প্রাথমিক মনিটাইজেশন কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। এই স্তরে বিজ্ঞাপন বা ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করা যাবে না।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট চালুর পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। এ সেবার নিট সাবস্ক্রিপশন আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের জন্য বরাদ্দ থাকবে, যেখানে পূর্ণ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে হার ৩০ শতাংশ।

নতুন নিয়মে বিশেষ করে শর্টসনির্ভর নির্মাতাদের নিয়মিত ভিউ ধরে রাখার চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031