ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি, কী হয়েছিল ফেসবুকের?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ৪৩ বার পঠিত
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি, কী হয়েছিল ফেসবুকের?

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আকস্মিক বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে অচল হয়ে পড়ে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা লগইন ও প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার মুখোমুখি হন।

বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিভ্রাট শুরু হয়। এ সময় অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে “অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে” বার্তা দেখতে পান। কারও টাইমলাইন লোড না হওয়া, আবার অনেকের মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়।

প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলার পর রাত সোয়া ৮টার দিকে ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে।

বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ সমস্যা নিয়ে প্রতিক্রিয়া জানান এবং ভোগান্তির কথা তুলে ধরেন। কিছু সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, বিভ্রাটের সময় হাজার হাজার অভিযোগ জমা পড়ে, যা সমস্যার ব্যাপকতা নির্দেশ করে।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো এ ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। এটি প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।