ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্তে টস হেরে বাংলাদেশকে শুরুতেই বল হাতে নিতে হচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পেরে দল গর্বিত এবং ম্যাচটির জন্য তারা প্রস্তুত।

২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। সেবারের দুই ম্যাচের সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031