https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, সভায় রাজশাহী অঞ্চলের সাংগঠনিক পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা, এলাকার উন্নয়ন এবং তৃণমূলের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যানের এ বৈঠকটি ধারাবাহিক মতবিনিময়ের অংশ।
তৃণমূলকে আরও শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।