ঢাকা
১৪ আগস্ট ২০২৬

নাট্যকার তানিন রহমানের মৃত্যু, নির্মাতা-শিল্পীদের শোক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নাট্যকার তানিন রহমানের মৃত্যু, নির্মাতা-শিল্পীদের শোক

ছবি: -সংগৃহীত

জনপ্রিয় নাট্যকার তানিন রহমান আর নেই। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও শোক প্রকাশ করেছেন। তানিন ছিলেন অপূর্ব অভিনীত অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যের লেখক।

নির্মাতা আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন। সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। বুধবার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

এক দশকের বেশি সময় ধরে নাটক লিখেছেন তানিন রহমান। তাঁর লেখা নাটকে অভিনয় করেছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘ভালোবাসার ফানুশ’ ও ‘উৎসর্গ’।

তানিন রহমানের মৃত্যুতে তাঁর সহকর্মী, নির্মাতা ও অভিনয়শিল্পীরা গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031