ঢাকা
১৪ আগস্ট ২০২৬

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী

দেশে গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাতে শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড সম্প্রসারণে তহবিল গঠনের প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন প্রধানমন্ত্রী। এছাড়া কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাবেও তিনি সম্মতি জানান।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাসও দেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031