ঢাকা
১৪ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি করেছে।

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব দাবি করেছেন, প্রণালীটি বর্তমানে ইরানের ‘ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

ইরানের যৌথ সামরিক কমান্ডও জানিয়েছে, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে করা বক্তব্য ‘ভিত্তিহীন’।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের হরমুজকে ঘিরে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা গঠনের কথা বলেছেন। অন্য এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলো প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত প্রণালী পুনরায় খোলা হবে না।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031