ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস

ছবি: -সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের ছয় উইকেটের পর ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তানজিদের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের ৬৪তম ওভারে নাথান লায়নের বলে লং অফ দিয়ে সিঙ্গেল নিয়ে ১৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন এই ওপেনার। সবচেয়ে বড় ব্যাপার, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন তানজিদ।

সেঞ্চুরি পূর্ণ করার পর হেলমেট খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তানজিদ। তার এই ঐতিহাসিক ইনিংসের ঠিক চার বল আগে ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটারের জুটিও তখন শতরানের দিকে এগিয়ে যাচ্ছিল।

এর আগে মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত শক্ত করেন তানজিদ। জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ৯৫ বলে ৪৯ রানে থামেন মুমিনুল। তার ইনিংসে ছিল আটটি চার।

মুমিনুল ফিরলেও থামেননি তানজিদ। ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুইশ রানের গণ্ডি পার করান তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের স্কোরও ছাড়িয়ে যায় বাংলাদেশ।

ডারউইনে আগের দুই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল হতাশার। সেই সময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়সও ছিল মাত্র কয়েক বছর। কিন্তু ২৩ বছর পর একই মাঠে যেন সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশকে দেখা যাচ্ছে।

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে সফরকারীরা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত থাকা তানজিদ সেঞ্চুরি পূর্ণ করেছেন, আর শান্তও পেয়েছেন ফিফটি।

তানজিদের ঐতিহাসিক শতকের পর বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ২৩০ রান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। ডারউইন টেস্টে এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031