ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশের ৭ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।

শিপইয়ার্ডটির ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, গ্যাস লিকেজের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, এটি বিস্ফোরণের ঘটনা নয়। একটি জাহাজ থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে কয়েকজন শ্রমিক সেখানে এগিয়ে যান। কিছুক্ষণ পর তাদের কয়েকজন অচেতন হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজ থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণ এবং শ্রমিকদের জন্য সেখানে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031