ঢাকা
১৬ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল

বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখায়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর ত্যাগ ও প্রেরণায় বিএনপি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল হিসেবে অবস্থান তৈরি করেছে।

তিনি বিএনপিকে সত্যিকার অর্থে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করার কথা জানান।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করায় মানুষের প্রত্যাশা—খালেদা জিয়ার নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নেবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে।

মির্জা ফখরুল খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031