ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ইরানের ৩ পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩৩ বার পঠিত
ইরানের ৩ পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের

ছবি: -সংগৃহীত

ইরানের তিন পাইলটকে কয়েক মাস ধরে আটক রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার। ইরানের এক সামরিক কমান্ডারের এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে দেশটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানি পাইলটদের আটকের দাবি পুরোপুরি ভিত্তিহীন। আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এ ধরনের বক্তব্যে কাতার বিস্মিত।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ অনুসন্ধান কমিটির প্রধান সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদে রেড ক্রসকে দেওয়া এক চিঠিতে দাবি করেন, কাতার তিন ইরানি ক্রু সদস্যকে কয়েক মাস ধরে আটকে রেখেছে।

তিনি দাবি করেন, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরানের দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তিন পাইলট বের হতে সক্ষম হলেও একজন নিহত হন এবং বাকি তিনজন কাতারের হাতে আটক হন বলে দাবি করেন তিনি।

তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। কাতার জানিয়েছে, তারা পাইলটদের মরদেহ উদ্ধারে তল্লাশি চালিয়েছে এবং নিহত একজনের মরদেহ হস্তান্তরের বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগও করেছে।

কাতারের দাবি, গত এপ্রিলে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য জানাতে ইরানকে আমন্ত্রণ জানানো হলেও দেশটি কোনো সাড়া দেয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930