ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম

শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার টাকা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। এছাড়া দুই ভরি এক রতি স্বর্ণ, ১৫ ভরি দুই আনা রৌপ্য এবং ১৯ দেশের বৈদেশিক মুদ্রা মিলেছে।

শনিবার সকাল ১০টায় মাজারের তিনটি দানের ডেগ ও তিনটি দানবাক্স সিলগালা অবস্থায় খোলা হয়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য জানান।

পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৩১ পাউন্ড ১১ পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১১২ কাতারি রিয়াল ৫০ পয়সাসহ বিভিন্ন দেশের মুদ্রা।

এদিকে নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস ও মুরগির পৃথক হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে।

এর আগে গত ২২ জুন ৭০০ বছরের ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়। পরে মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031