ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী আমানসহ ৪ মুখ শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের ৬.৪ মাত্রার কম্পন

দুই মাসের ইউরোপ সফরে নগরবাউল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
দুই মাসের ইউরোপ সফরে নগরবাউল

ছবি: -সংগৃহীত

নতুন মৌলিক গান না করলেও মঞ্চে এখনও সমান দাপুটে ‘নগরবাউল’ জেমস। দেশ-বিদেশের কনসার্টে তার গান শুনতে শ্রোতাদের আগ্রহও কমেনি। সেই জনপ্রিয়তাকে সঙ্গী করে এবার প্রায় দুই মাসের ইউরোপ সফরে গেছেন দেশের এই রক তারকা।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হয়েছে জেমসের এবারের ইউরোপ ট্যুর। ২৫ জুলাই লন্ডনের মঞ্চে গান গাওয়ার পর ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে কনসার্ট করেন তিনি। পর্তুগালে এটিই ছিল জেমসের প্রথম কনসার্ট। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তার গান সরাসরি উপভোগ করেন।

এবারের সফরের অন্যতম আকর্ষণ এক যুগ পর ইতালির রাজধানী রোমে জেমসের ফিরে আসা। আগামী ১৬ আগস্ট রোমে মঞ্চে উঠবেন তিনি। দীর্ঘ বিরতির পর সেখানে তার কনসার্ট ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এরপর জেমসের গানের আয়োজন রয়েছে ভেনিসে। জলবেষ্টিত এই শহরের পর আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জেমসের মুখপাত্র ও নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ইউরোপের বিভিন্ন কনসার্টের আয়োজন করছে স্থানীয় ইভেন্ট প্রতিষ্ঠানগুলো। ফলে নির্ধারিত আয়োজনের বাইরেও কনসার্টের সংখ্যা বাড়তে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031