https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্তে তারা ভূমিকা রাখবেন।
বিএনপি মনে করছে, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আরও শক্তিশালী ও কার্যকর হবে। একইসঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তারা ভূমিকা রাখবেন।