ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায় সৌরবিদ্যুতে চার্জ হলেই মিলবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেশজুড়ে সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ চট্টগ্রামে টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি কমছে ডলারের দাম, রেমিট্যান্সে স্বস্তি বৈদেশিক মুদ্রার বাজারে মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায়

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা ১২৭ যাত্রী, ৭ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে ঢাকায়

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আটকে যাওয়ায় প্রায় সাত ঘণ্টা ভোগান্তিতে পড়েন ১২৭ যাত্রী। পরে বিকল্প উড়োজাহাজ পাঠিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭২ ফ্লাইটটির রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। যাত্রী নিয়ে উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটি টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

ত্রুটি মেরামতে কত সময় লাগবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হওয়ায় যাত্রীদের অপেক্ষা করতে হয়। এ সময় বিজনেস শ্রেণির যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগসহ প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।

আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে সেই বিকল্প ফ্লাইটে ১২৭ যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।

সোমবার রাত ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফলে দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরেন কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031