https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ পূর্বাভাস জানান।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং অন্য বিভাগগুলোর কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের সব বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ দুই দিনে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।