ঢাকা
১৭ আগস্ট ২০২৬

সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

ছবি: -সংগৃহীত

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাব তুলে ধরেন। দেশের বিভিন্ন সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাস ব্যবহারের বিষয়ে বৈঠকে নীতিগতভাবে একমত হন সংশ্লিষ্টরা।

কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা হবে, তা নির্ধারণে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে প্রস্তাবক ড. শরীফুল ইসলামও থাকবেন। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। এর দীর্ঘ শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে ধরে রাখে। ফলে মাটি ক্ষয় ও বাঁধ ভাঙন ঠেকাতে এটি কার্যকর বলে মনে করা হয়। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও লবণাক্ত পানিতেও এ ঘাস টিকে থাকতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ও মাটি ক্ষয় রোধে বিন্না ঘাস ব্যবহারের নজির রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031