ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম

খুলনায় তিন ঘণ্টায় গুলি-কুপিয়ে দুই যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
খুলনায় তিন ঘণ্টায় গুলি-কুপিয়ে দুই যুবককে হত্যা

ছবি: -সংগৃহীত

খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুলি করার পর কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম (২২)। একই এলাকায় রাত পৌনে ১০টার দিকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান নাজমুল (১৯)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এলাকায় অবস্থান করছিলেন দিনমজুর মঞ্জুরুল। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছে মঞ্জুরুল ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলেও জানা গেছে।

এর প্রায় তিন ঘণ্টা পর একই এলাকায় মনির হোসেনের ছেলে নাজমুলকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, দুই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। একই সঙ্গে ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুই হত্যার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031