ঢাকা
২১ আগস্ট ২০২৬

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক আগে ১০টির বেশি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ং অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার যেকোনো পদক্ষেপ মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো ৬০০ মিলিমিটারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে ছোড়া হয়ে থাকতে পারে। উত্তর কোরিয়া আগে দাবি করেছিল, এই ব্যবস্থা কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করে এক দিন আগেই সতর্কবার্তা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। এরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে পিয়ংইয়ংয়ের সেই হুঁশিয়ারির বাস্তব প্রয়োগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া কমানো এবং ট্রাম্প-কিমের সম্ভাব্য যোগাযোগ নিয়ে নানা বার্তা এলেও উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতিতে কোনো পরিবর্তন হয়নি। ফলে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আবারও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031