https://timenewsbangla.com

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। নেপাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০-এর বেশি মানুষ।
বিশেষজ্ঞদের ধারণা, হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহ ধসে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার স্রোতে সীমান্তের উভয় পাশে বহু গ্রাম, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও কৈলাশ-মানস সরোবরগামী পুণ্যার্থীরাও রয়েছেন বলে জানা গেছে। বৈরী আবহাওয়া ও দুর্গম পাহাড়ি এলাকায় কাদার স্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিকভাবে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি কার্বন নিঃসরণ কমানো ও হিমালয় অঞ্চল রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।