ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত ৬৭৫, নিখোঁজ ২,৪০০ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ১০ ট্রাক কাগজ আটক জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বজুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, গুম বিশ্বের সবচেয়ে ভয়ংকর অপরাধগুলোর একটি এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে ভিন্নমত দমনে এ ধরনের অপরাধ সংঘটিত হয়।

বাণীতে তিনি বিগত সরকারের বিরুদ্ধে গুম-অপহরণ এবং গোপন বন্দিশালা পরিচালনার অভিযোগ তুলে বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী, ওই সময়ে অন্তত সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন।

বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে গুম বন্ধে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুম শুধু একজন মানুষের নিখোঁজ হওয়া নয়, একটি পরিবারের স্বপ্ন ও আকাঙ্ক্ষারও মৃত্যু।

এদিকে, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য— ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’।