ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৃত শিশুকে লাইফ সাপোর্টে! ছিল না চিকিৎসক, বিল ধরিয়ে দিয়েছে দুই লাখ টাকার ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রপাত ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, থাকছে অর্ধেক অনুদান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরের নাম পরিবর্তনে ক্ষতি ১৬ হাজার কোটি টাকা : মিল্লাত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩১ মে ২০২৬   ৪৭ বার পঠিত
বিমানবন্দরের নাম পরিবর্তনে ক্ষতি ১৬ হাজার কোটি টাকা : মিল্লাত

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা থাকলেও আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

রোববার তিনি বলেন, সরকারদলীয় অনেক সংসদ সদস্য বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব তুলেছেন। তবে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মানসিকতার হওয়ায় তিনি এ ধরনের প্রস্তাবে সম্মতি দেবেন বলে মনে করেন না।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে জিয়ার নাম পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করতে গিয়ে সরকারের প্রায় ১৬ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখন আবার নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে ব্যয় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এ কারণে সরকার নাম পরিবর্তনের রাজনীতিতে না গিয়ে বিমানবন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে চায়।

তিনি জানান, আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করা হবে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, দুটি রানওয়ে চালু করা গেলে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে। তখন প্রতিদিন প্রায় এক হাজার ফ্লাইট পরিচালনা করা যাবে, যা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।

দীর্ঘদিন ধরে আলোচিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও জোর দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আগামী বিজয় দিবসে প্রধানমন্ত্রী নতুন এই টার্মিনাল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের চেয়ে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণই সরকারের বর্তমান অগ্রাধিকার। সূত্র : যমুনা টিভি

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930