https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (৩১ মে) সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি কর্মরত কেবিন ক্রুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পেশাগত নিষ্ঠা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।
ফ্লাইট চলাকালে প্রতিমন্ত্রী কেবিন ক্রুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং স্মরণীয় মুহূর্ত হিসেবে একটি সেলফিও তোলেন। এ সময় তিনি শুধু ওই ফ্লাইটের কর্মীদেরই নয়, বরং দেশের ও বিশ্বের সব কেবিন ক্রু সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কেবিন ক্রুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আকাশপথে হাজার হাজার ফুট উচ্চতায় তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
প্রতি বছর ৩১ মে আন্তর্জাতিক কেবিন ক্রু দিবস পালিত হয়। দিবসটি বিশ্বজুড়ে ফ্লাইট অ্যাটেনডেন্টদের পেশাদারিত্ব, দক্ষতা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||