ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ

ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা

ছবি: -সংগৃহীত

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিল হিসেবে নেওয়া ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, মামলায় তিনজনকে আসামি করা হচ্ছে। অভিযোগের মূল বিষয় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ড সংগ্রহ এবং সেই অর্থের অনিয়ম ও আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্টতা।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বিপুল অর্থ এবং এসব অর্থের ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ট্রাস্টের ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট লেনদেনের তথ্য পর্যালোচনা করা হয়।

এ সময় আদালতের আদেশের মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনও অবরুদ্ধ করা হয়। অনুসন্ধানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনার পর অভিযোগের বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930