ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ

প্রেক্ষাগৃহে মির্জাপুর, ভাঙতে পারে যেসব রেকর্ড

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
প্রেক্ষাগৃহে মির্জাপুর, ভাঙতে পারে যেসব রেকর্ড

ছবি: -সংগৃহীত

ওটিটিতে তুমুল জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’। আগামী ৪ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটিতে আবারও দেখা যাবে ‘কালিন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল এবং ‘মুন্না ত্রিপাঠি’ চরিত্রে দিব্যেন্দু শর্মাকে।

মুক্তির এক দিন আগেই সিনেমাটিকে ঘিরে বক্স অফিসে জোরালো আগ্রহের আভাস মিলেছে। ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের জন্য দেশজুড়ে সিনেমাটির ১ লাখ ৪০ হাজারের বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে প্রায় ৩ কোটি ৯৬ লাখ রুপি। সিনেমাটির জন্য নির্ধারিত হয়েছে ৭ হাজার ৫৫৫টি শো। আসন বুকিংয়ের হিসাব ধরলে অগ্রিম সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ২৩ লাখ রুপি।

অগ্রিম টিকিট বিক্রির প্রায় পুরো আয়ই এসেছে হিন্দি সংস্করণ থেকে। এই সংস্করণে ৭ হাজার ৫১০টি শোয়ের বিপরীতে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯২৩টি টিকিট বিক্রি হয়েছে। আয় হয়েছে প্রায় ৩ কোটি ৯৫ লাখ রুপি। অন্যদিকে তেলেগু সংস্করণে ৪৫টি শো থেকে ৩৭২টি টিকিট বিক্রি হয়েছে, যার আয় প্রায় ৬৭ হাজার রুপি।

বক্স অফিস বিশ্লেষকদের নজর এখন প্রথম দিনের সম্ভাব্য আয়ের দিকে। সিনেমাটি যদি মুক্তির দিন ২৫ কোটি রুপি বা তার বেশি আয় করতে পারে, তাহলে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল ও দিব্যেন্দু শর্মার জন্য সেটি হবে বড় মাইলফলক। কারণ হিন্দি সিনেমায় প্রথম দিনে ২৫ কোটি রুপি বা তার বেশি আয় সাধারণত শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো শীর্ষ তারকাদের সিনেমাতেই দেখা যায়।

২৫ কোটি রুপি আয় করতে পারলে ‘মির্জাপুর: দ্য মুভি’ সাম্প্রতিক সময়ের ‘সাইয়ারা’ ও ‘আওয়ারাপান ২’-এর প্রথম দিনের ব্যবসাকেও ছাড়িয়ে যাবে। ‘সাইয়ারা’ প্রথম দিনে ২২ কোটি এবং ‘আওয়ারাপান ২’ ২১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল।

এদিকে বড় পর্দায় মুক্তির আগে সিনেমাটিতে কিছু কাটছাঁট করেছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সনদ পাওয়া সিনেমাটির দুটি দৃশ্য থেকে মোট প্রায় ৩৫ সেকেন্ডের ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর: দ্য মুভি’তে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল ও দিব্যেন্দু শর্মার পাশাপাশি অভিনয় করেছেন জীতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল ও শ্বেতা ত্রিপাঠি। ২০১৮ সালে প্রাইম ভিডিওতে যাত্রা শুরু করা ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। এবার ওটিটির সেই জনপ্রিয়তাকে বড় পর্দার বক্স অফিস সাফল্যে রূপ দেওয়ার অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজির ভক্তরা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930