ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

রহস্যময় রূপে স্পর্শিয়া, আসছে নতুন নাটক ‘লালপরী’

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
রহস্যময় রূপে স্পর্শিয়া, আসছে নতুন নাটক ‘লালপরী’

ছবি: -সংগৃহীত

নতুন নাটক ‘লালপরী’তে ভিন্নধর্মী ও রহস্যময় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটকটির ফাস্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির পোস্টার প্রকাশ করে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই রহস্যময় বার্তাকে ঘিরে ‘লালপরী’র গল্প নিয়ে শুরু হয়েছে জল্পনা।

তবে নাটকটি সিনেমা বা ওয়েব ফিল্ম নয় বলে জানিয়েছেন স্পর্শিয়া। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘লালপরী’ একটি নাটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।

নাটকের গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি স্পর্শিয়া। তার ভাষ্য, ফাস্ট লুক মাত্র প্রকাশ হয়েছে; ট্রেলার প্রকাশের পর গল্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ফাস্ট লুক প্রকাশের পর স্পর্শিয়ার নতুন লুক ও নাটকের রহস্যময় আবহ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এখন ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে ট্রেলারের অপেক্ষায় থাকতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930