ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

ইউটিউবে ১০০ কোটির মাইলফলক, নতুন ইতিহাস পাসুরির

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
ইউটিউবে ১০০ কোটির মাইলফলক, নতুন ইতিহাস পাসুরির

ছবি: -সংগৃহীত

পাকিস্তানি সংগীতের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাকিস্তানি কোনো মিউজিক ভিডিওর ক্ষেত্রে এটিই প্রথম এমন অর্জন।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আলী শেঠি ও শায়ি গিলের কণ্ঠে প্রকাশিত হয় ‘পাসুরি’। মুক্তির পর পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। চার বছরের বেশি সময় পর ইউটিউবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করল এটি।

স্পটিফাইতেও গানটির জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। সেখানে ৪০ কোটি ৫০ লাখের বেশি স্ট্রিমিং নিয়ে এটি পাকিস্তানের অন্যতম সর্বাধিক শ্রুত গান। ২০২২ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া গানগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানেও ছিল ‘পাসুরি’। একই বছর গুগলের ‘হাম টু সার্চ’ ফিচারেও শীর্ষে ছিল গানটি।

আন্তর্জাতিক জনপ্রিয়তার কারণে ‘পাসুরি’ জায়গা করে নেয় মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিস মার্ভেল’-এ। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গানটির ভিডিও দেখা হয়েছে, যার প্রায় ৯০ শতাংশ দর্শক পাকিস্তানের বাইরের।

পরবর্তীতে গানটির আফ্রোবিটস সংস্করণও প্রকাশ করে কোক স্টুডিও আফ্রিকা। ফলে ‘পাসুরি’ শুধু পাকিস্তানি সংগীতের জনপ্রিয় গান হিসেবেই নয়, বৈশ্বিক শ্রোতাদের কাছেও পাকিস্তানের সংগীতের পরিচিতি বাড়ানোর অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930