ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান কম দামে গাড়ি দিতে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাঁধনের ওপর হামলার পর ভেনিসে বাংলাদেশের সিনেমার ঐতিহাসিক জয় বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার ঢাকায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ৯/১১-এর ২৫ বছর : এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার

ছবি: -সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ত্রিনবাগো শুরুটা ভালো করেছিল। ৪.৩ ওভারে ৪১ রান তোলার পর কলিন মুনরোকে বোল্ড করে প্রথম আঘাত হানেন মিরাজ। এরপর নিকোলাস পুরানকে প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। পরে জেড গুলি ও সুনীল নারিনকেও নিজের শিকারে পরিণত করেন বাংলাদেশের এই স্পিনার।

৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ত্রিনবাগোর ব্যাটিং লাইনআপে ধস নামান মিরাজ। দলের হয়ে জাস্টিন গ্রিভস সর্বোচ্চ ৩৫ রান করেন। শামার জোসেফ নেন ২ উইকেট।

১২৭ রানের লক্ষ্য তাড়ায় ৩৬ রানেই দুই ওপেনারকে হারায় গায়ানা। এরপর শিমরন হেটমায়ার ৪২ ও শাই হোপ ২৮ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষদিকে ব্যাট হাতে মিরাজ ১৪ বলে ২ রান করলেও তার বোলিং নৈপুণ্যেই সহজ জয় পায় গায়ানা।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গায়ানা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930