ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আজ শনিবার থেকে বাড়ি বাড়ি বিশেষ অভিযান শুরু হচ্ছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা তৈরিতে ২৪টি দলে ভাগ হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী মাঠে কাজ করবেন।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর ডিএনসিসির বিশেষ অভিযান শুরু হবে।

ডিএনসিসির অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, সোর্স রিডাকশন এবং লার্ভানিধন কার্যক্রম চালানো হবে।

এ ছাড়া ডিএনসিসির অন্যান্য অঞ্চল—১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ৯—এও চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা ও আগের ডেঙ্গু হটস্পটকে অগ্রাধিকার দিয়ে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এবারের অভিযানে শুধু মশক নিধনের বদলে এডিস মশার উৎস ধ্বংসে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি লার্ভিসাইডও ব্যবহার করা হবে। মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি তদারক ও মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930