ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান কম দামে গাড়ি দিতে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাঁধনের ওপর হামলার পর ভেনিসে বাংলাদেশের সিনেমার ঐতিহাসিক জয় বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার ঢাকায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ৯/১১-এর ২৫ বছর : এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ড্রোন হামলার পর সৌদির প্রধান তেল পাইপলাইন বন্ধ

ছবি: -সংগৃহীত

ড্রোন হামলার একদিন পর দেশের প্রধান তেল পাইপলাইন ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সময়ে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে কৌশলগত একটি দ্বীপ দখল করেছে। দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

হুথিদের দখলে যাওয়া মায়ুন বা পেরিম দ্বীপটি বাব এল-মান্দেব প্রণালীর কাছে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের পাশে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে হুথিদের সবচেয়ে বড় আঞ্চলিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ড্রোন হামলার পর সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছে। পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন হামলায় ব্যবহার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, ইরাকি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে আপাতত কোনো পাল্টা জবাব দেবে না রিয়াদ।

এদিকে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি। মায়সান প্রদেশের একটি স্থান থেকে হামলা পরিচালিত হওয়ার তথ্য পাওয়ার পর ওই প্রদেশের অপারেশন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930