ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান কম দামে গাড়ি দিতে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাঁধনের ওপর হামলার পর ভেনিসে বাংলাদেশের সিনেমার ঐতিহাসিক জয় বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার ঢাকায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ৯/১১-এর ২৫ বছর : এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সম্মিলিতভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানিয়ে তারেক রহমান বলেন, শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তনের সম্ভাবনা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সবাইকে মিলে রাষ্ট্রকে পরিবর্তনের কাজে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930