ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান কম দামে গাড়ি দিতে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাঁধনের ওপর হামলার পর ভেনিসে বাংলাদেশের সিনেমার ঐতিহাসিক জয় বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত ত্রিনবাগো, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার ঢাকায় আজ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ৯/১১-এর ২৫ বছর : এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেঙ্গু ঠেকাতে আজ থেকে বাড়ি বাড়ি অভিযান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কোনো শক্তিই তাদের থামাতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রায় ২২ হাজার সদস্য এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে, তাহলে তাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, তরুণ সমাজ ২০২৪ সালের ৫ আগস্ট নিজেদের শক্তি ও পরিবর্তনের সক্ষমতা সারা বিশ্বকে দেখিয়েছে। এবার তাদের রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হয়তো শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে না, তবে সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সমস্যা মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কারে মাত্র এক ঘণ্টা সময় দিলেও দ্রুত পরিবর্তন আনা সম্ভব। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে সবাইকে সচেতন করার পাশাপাশি অন্যদেরও নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা শুধু নিজের জন্য নয়; পরিবার, সমাজ ও পুরো দেশের সুস্থতার জন্যও জরুরি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, এবার আসুন, আমরা সবাই মিলে রাষ্ট্র ও দেশ পুনর্গঠন করি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930